| |

বাউফলে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের (জিডসিএফ) বাউফল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মো. নাবিল আহম্মেদ সুহানকে আহ্বায়ক ও ইমাম হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন পটুয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্স।

৩০ অক্টোবর জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মো. আতিকুর রহমান মঞ্জু ও সদস্য সচিব মো. আরিফ হোসেন আরাফাতের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মো. ইমতিয়াজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মো. তাইফুর রহমান, মো. মামুন মোল্লা, মাঈনুল ইসলাম হাসান, মাওলানা মো. নেছার , মো. অসিম বিল্লাহ সজল, মো. রাকিবুল ইসলাম, মো. কাওসার, আল ফাহাদ মৃধা, মো. রাসেল, তওসিফ ইসলাম সূর্য খান।

নবগঠিত বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক নাবিল আহম্মেদ সুহান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল জীবননাশের শঙ্কা উপেক্ষা করে সামাজিক সাইবার জগতে সরব ছিল। দলের পক্ষে প্রচার -প্রচারণা চালিয়েছি। একই সাথে তৎকালীন সময় শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেছি। বিগত দিনে আমার কর্মকাণ্ড পর্যালোচনা করে আমাকে জিয়া সাইবার ফোর্সে বাউফল উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। আগামী দিনেও দলের পক্ষে সরব ভূমিকা পালন করবো।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *