| |

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই নভেম্বর ফটিকছড়ি উপজেলার শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা গীতা শিক্ষার মাধ্যমে মানবিক ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজঅনুভাবক শিবু প্রসাদ দত্ত। তিনি বলেন, “গীতা শিক্ষা মানুষের অন্তরকে বিকশিত করে। গীতার আলো জ্বালানোর মধ্য দিয়ে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। মানব সভ্যতাকে আলোকিত করতে গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষক মানস চক্রবর্তী।
প্রারম্ভে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ নারায়ণ দাস বাবাজী, এবং আশীর্বাদ প্রদান করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝন্টু চৌধুরী।
মহান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়া লক্ষী দেবী এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মভাষক ও গ্রন্থকার সুদর্শন চক্রবর্তী।

ভাগবতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী।
শপথ বাক্য পাঠ করান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী।

আলোকিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগীশিক প্রতিষ্ঠা প্রভাষক পলাশ কান্তি নাথ রনী, শ্রীমৎ উজ্জ্বল ব্রহ্মচারী, উত্তর জেলা সংসদের উপদেষ্টা সুব্রত চৌধুরী, সহ-সভাপতি লায়ন বরুণ আচার্য বলাই।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন উত্তর জেলা সংসদের উপদেষ্টা নির্মল কান্তি দেব, ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুমন বনিক, উত্তর জেলা সংসদের উপদেষ্টা জুয়েল চক্রবর্তী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, উপদেষ্টা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য ও ড. রাতুল কুমার শীল।এছাড়াও উপস্থিত ছিলেন ছোটন দাশ, রুপন দাশসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রুপক দে ও সাধারণ সম্পাদক লিটন মহাজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ ঘোষ এবং সৈকত চন্দ্র দাশ।

অনুষ্ঠানটি গীতা শিক্ষার আলো ছড়িয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকারে পরিণত হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *