
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মানবিক বন্ধু সংস্কার উদ্যোগের আয়োজনে হাটলক্ষীগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সোহাগ আহমেদ জসিম সরকার এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা গাজী আব্দুল আলিম। প্রায় অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উদ্যোগটি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে আয়োজকরা জানান।