প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে মুন্সীগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ: জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো যুব সমাবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ শক্তি। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “বর্তমান সরকার যুবকদের সুন্দর ভবিষ্যৎ গড়তে নিবেদিতভাবে কাজ করছে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, ভাতা ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে তরুণরাই আগামীর বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
Copyright © 2026 . All rights reserved.