| |

মুন্সীগঞ্জের ৩টি আসনেই বিএনপি বিজয়ী

 

← Back

Thank you for your response. ✨

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াই টায় মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ নুরমহল আশরাফি এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম ফখরুদ্দিন রাজি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৬৮ ভোট ও মোমিন আলী স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৬৭৮ ভোট।

মুন্সীগঞ্জ–২ (টংঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৯হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ৭৫০ভোট।
অন্যদিকে মুন্সীগঞ্জ–৩ (সদর-গজারিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান রতন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নূর হোসাইন নুরানী রিক্সা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।
এদিকে তিনটি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *