প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সার্বিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও জনভোগান্তি নিরসনে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতির আলোকে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Copyright © 2026 . All rights reserved.