মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন টেটাবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কুমারখালী এলাকার মো. আবুল হোসেন (৬০), মো. আমির আলী (৫৫), মো. সেলেম (৫৮) এবং মো. ইয়ামিন (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় চারজন টেটাবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত ইয়ামিনের পেটে টেটা বিদ্ধ হওয়ায় তা হাসপাতালে বের করা সম্ভব হয়নি। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে