মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের হাতে সরকারি আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, সরকারি কর্মচারীদের পরিবারের কল্যাণে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকার জনগণের কল্যাণের পাশাপাশি সরকারি কর্মচারীদের পরিবারগুলোর নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।