
মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ০৮ জুলাই ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে নিয়মিত গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর সরকারি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন গণশুনানি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।