|

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

**স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:**
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে শ্রীনগর থানার দক্ষিণ পাইকশা এলাকার আদর্শ পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাস। এ সময় জাকির (৩৮) ও ইমরান হোসেন (৩২) নামে দুইজনকে ৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতার জাকির ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ মেদিনী মন্ডল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরদিকে ইমরান হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার উত্তর রাঢ়ীখাল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *