|

মুন্সীগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দেশের অন্যান্য জেলার মতো মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে এ কর্মসূচি শুরু হয়। এর আগে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

মুন্সীগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদতসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি টেকসই, সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির সফল বাস্তবায়ন এবং রোপিত বৃক্ষের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *