| |

কামরুজ্জামান রতনের প্রতি একাত্মতা ঘোষণা করল মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ।

সোমবার দুপুর ১টার দিকে দক্ষিণ ইসলামপুরে কামরুজ্জামান রতনের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ একাত্মতার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র আহ্বায়ক শহিদুল ইসলাম সেতু, বাংলাদেশ কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন সাব্বির, শ্রীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন, শ্রীনগর ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি স্বপন মেম্বার, রাঢ়ীখাল ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রাজন শেখসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পাশে রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো কর্মসূচি ও আন্দোলনে গণঅধিকার পরিষদ সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।”

তারা আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। সে লক্ষ্যেই এই একাত্মতার ঘোষণা দেওয়া হয়েছে।

Spread the love

Similar Posts

  • | |

    দল হবে, সেই দলে সব শ্রেনী পেশার মানুষের জন্য উন্মেক্ত থাকবে : সারজিস আলম

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমš^য়ক সারজিস আলম বলেছেন, চলতি ফেব্রæয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেনী পেশার মানুষের জন্য উন্মেক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারেবেনা।রবিবার (১৬ ফেব্রæয়ারী) বিকালে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি রির্সোটের…

    Spread the love