টংগিবাড়ির আলদি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা, ক্রয় রশিদ এবং পণ্যের মান যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য সতর্ক…
