র্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাব ফোর্সেস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, র্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে। তিনি…
