বাউফলে মহিষ পালনে প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলা উপকূলীয় অঞ্চলে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বিষয়ক তিন দিনের খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপকূলীয় অঞ্চলের মহিষ খামারীদের নিয়ে তিনদিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি…
