জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞদের মতামত
নিজস্ব প্রতিবেদক: সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ড্রামে খোলা তেল বিক্রি, অস্বচ্ছ প্যাকেজিং ও ভিটামিন ‘ডি’ সংযোজনের অভাব জনস্বাস্থ্য সুরক্ষায় বড় বাধা হিসেবে কাজ করছে। রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল: অগ্রগতি, বাধা ও করণীয়”…
