মুন্সীগঞ্জে এআর ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা
মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে বিভিন্ন অনিয়মের অভিযোগে এআর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ও প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটির ফার্মেসি ও এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পঞ্চসার ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।…
