বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায়

বিডিটাইমস২৪ডটনেট ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।
প্রতিনিধিদলে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *