| |

টঙ্গীবাড়িতে ডালি মো. ওহিদের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি

মো. রুবেল: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডালি মো. ওহিদের নেতৃত্বে এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে র‍্যালিটি বাঘিয়া এলাকা থেকে শুরু হয়ে ছোটকেওয়ার বাজারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডালি মো. ওহিদ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যাদের এ ঘোষণা দেওয়ার কথা ছিল, তারা সে সময় প্রাণভয়ে তা দিতে ব্যর্থ হন। তার মতে, ১৬ ডিসেম্বরের বিজয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও ত্যাগের ফলেই সম্ভব হয়েছে এবং তার হাত ধরেই বাংলাদেশ লাল-সবুজের পতাকা পেয়েছে।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে রাজনৈতিক সংগঠনগুলোর একটি অংশ পাকিস্তানি বাহিনীর সঙ্গে আপস করে আত্মসমর্পণ করলেও শহীদ জিয়াউর রহমান দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা থেকে নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দেন। তাই আজকের বিজয়ের আনন্দ ও বেদনাকে আমরা তার প্রতি উৎসর্গ করছি।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার অসুস্থতার কথা উল্লেখ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ কারণে বিজয় র‍্যালিটি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।

র‍্যালিতে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আলহাজ মান্নান মিজি, টঙ্গীবাড়ি থানা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর খান, থানা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবীর শিকদার, যশলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেক খান, যশলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম চৌকদার, টঙ্গীবাড়ি উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সর্দার জাহাঙ্গীর, খায়ের মালত, নজরুল ইসলাম তালুকদার, রাজ্জাক চৌকদার, ফিরোজ খান, মুক্তার পাইক, আব্দুল জব্বার দপ্তরী, মোঃ হিরোন বকাউল, শহিদুল ইসলাম, রাসেল শিকদার, মহিউদ্দিন ঢালী, আব্দুল সাত্তার চৌকদার, মিঠুন বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *