কন্যা সন্তানের বাবা হলেন হাজী সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
কন্যা সন্তানের বাবা হলেন হাজী মোঃ সালাউদ্দিন। মীরকাদিম পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিন রহমতপুর গ্রামের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ল্যাব এইড হাসপাতালে এ কন্যা শিশুটির জন্ম হয়। জন্মের পর মা ও শিশু দুজনই সুস্থ্য আছেন। কন্যা সন্তান জন্ম নেওয়ায় হাজী মোঃ সালাউদ্দিন আল্লাহর কাছে কৃতজ্ঞ।
তিনি জানান, গত বৃহস্পতিবারে ল্যাবএইড হাসপাতালে আমার কন্যা সন্তান জন্ম নিয়েছেন এতে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করছি যেন কন্যা সন্তানটি মানুষের মতো মানুষ হন।
অপরদিকে নানা এবং দাদার বাড়ির লোকজনও আনন্দিত হয়েছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
