|

সৌদি আরব-বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করতে পারবেন।

হজ চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরেন এবং মিনা-আরাফা ও মুজদালিফায় তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজীদের সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন।

এছাড়া, ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *