|

মুন্সীগঞ্জে জমি দখল নিয়ে হামলা ও ভাঙচুর: প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা (ফুলতলা) এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ ইকবাল কবীর চৌধুরী (৪৯), পিতা আবু তাহের চৌধুরী অভিযোগ করেন, বিবাদী বাবুল কাজী (৫৫), টুটুল কাজী (৪০), ফরহাদ কাজী এবং বিল্লাল কাজী তাদের পারিবারিক বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে গত ১ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে। ইকবাল কবীর চৌধুরীর দাবি, তিনি দীর্ঘদিন যাবত ১২নং কাজী কসবা মৌজার ২৬৮৫নং খতিয়ানের৬৯নং দাগভুক্ত ২.২০ শতাংশ জমিতে হালনাগাদ খাজনা পরিশোধপূর্বক শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, ওই দিন বিবাদীরা বেআইনীভাবে তার বাড়িতে অনুপ্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, ভাঙচুর, এবং মালামাল লুটপাট করে। হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করতে উদ্ধত হয় এবং পরবর্তীতে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনার পর ইকবাল কবীর চৌধুরী মুন্সীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেন। তিনি জানান, “ঘটনার পর আমরা ভীতসন্ত্রস্ত। বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, এ নিয়ে বাড়াবাড়ি হলে আমাদের মেরে ফেলা হবে।”

এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিকভাবে আমলে নেওয়া হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *