| |

গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে অভিভাবকদের মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়(গাকৃবি) ভিসি’র সাথে হাই স্কুল অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাই স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, ‘‘ প্রত্যেক অভিভাবককে তাঁদের সন্তানদের বিষয়ে যত্নবান হওয়া জরুরি। এক্ষেত্রে প্রতিনিয়ত শিক্ষার্থীদের শিক্ষাসম্বন্ধীয় কার্যক্রম খেয়াল রাখবে হবে।’’ শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তা নিয়ে ভালোকে গ্রহণ ও মন্দকে দূরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাকৃবি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ আজিজুল হক এবং মমরাজ আলমসহ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন গাকৃবি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীপক লাল ভৌমিক। এরপর শিক্ষার্থীরা মতামত ও অনুভ‚তি ব্যক্ত করেন। শিক্ষার্থীরা তাদের অনুভ‚তি জুড়ে স্বপ্ন, লক্ষ্য অর্জন করার অনুপ্রেরণার কথা তুলে ধরেন। এ সময় তাদের কণ্ঠে ছিল উত্তরণের আশা, ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। অন্যদিকে শৃঙ্খলা, নিয়মনীতি ও কঠোর অধ্যবসায় এর মাধ্যমে জীবনে সর্বোচ্চ সফলতা আনয়নের তাগিদ দিয়ে হাই স্কুলের শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নের উপর বক্তব্য রাখেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *