| |

দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে : ড. আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং-টংগিবাড়ী) তিনটি ইউনিয়নে ১০ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে নির্বাচনী জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবারের (১৯ অক্টোবর, ২০২৫) এই পদযাত্রায় স্থানীয় হাট-বাজার ও পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। কলমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসাদুজ্জামান রিপন বলেন, “আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইন শা আল্লাহ তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য, সৎ ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবেন। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করা হবে এবং জনগণের ক্ষমতায়ন ঘটানো হবে।”তিনি আরও বলেন, “জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে। জাতি এখন ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচনের অপেক্ষায় আছে। কোনো অপশক্তিই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যাহত করতে পারবে না।”

ড. রিপন ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষ ও শক্তিকে বিভাজনের পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা, জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান এবং যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ খান।

Spread the love

Similar Posts

  • |

    মুন্সীগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক

     মুন্সীগঞ্জ প্রতিনিধি:  মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার (২০ জুলাই) তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং চলমান প্রতিরোধমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ….

    Spread the love