| |

আমি শাসক হবো কিন্তু শোষক হবো না: মোঃ মোশারফ হোসেন

মোঃ রুবেল: মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী মোঃ মোশারফ হোসেন (পুস্তি) বলেছেন, আমি শাসক হবো কিন্তু শোষক হবো না। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘেশ্বর, ঘাসিপুকুরপাড় ও বজ্রযোগীনী এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, “আমার জন্য সবাই দোয়া করবেন যেন মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পাই। নির্বাচিত হলে এলাকায় যেখানে যেটুকু প্রয়োজন, রাস্তা-ঘাটসহ সব ধরনের উন্নয়ন কাজ করার চেষ্টা করব। বর্তমানে মুন্সীগঞ্জে মেট্রোরেলের দাবি উঠেছে—এ বিষয়েও আমি জোরালো ভূমিকা রাখবো।”

তিনি আরও বলেন, “আমি অতীতেও জনপ্রতিনিধি ছিলাম, এলাকায় উন্নয়ন করেছি—এসব আপনারা জানেন। আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার প্রতিষ্ঠানে প্রায় ১৪–১৫ হাজার মানুষ কর্মরত। মুন্সীগঞ্জ-৩ আসনকে সুন্দরভাবে সাজানো আমার পক্ষে সম্ভব বলে মনে করি। সরকারের সহযোগিতা নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে সব কাজ করতে পারবো ইনশাআল্লাহ।”

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান তিনি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘দেশ মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার মতে, “৩১ দফা বাস্তবায়ন হলে গত ১৭ বছরে দেশের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার সম্ভব হবে।”

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *