|

মুন্সীগঞ্জে শীতার্ত ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সায়েলের পক্ষ থেকে শীতার্ত ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের কলেজপাড়াস্থ ডা. রফিকুল আনোয়ারের বাসা থেকে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. মো. রফিকুল আনোয়ার এবং মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রুবেল।
পরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালীর দিকনির্দেশনায় কলেজপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Spread the love

Similar Posts

  • |

    প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’

    মুন্সীগঞ্জ প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’-এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত ছিলেন। এ…

    Spread the love