|

মুন্সীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাংচুরের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিকপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা রাশিদা বেগম (৪৩) তার পৈত্রিক সম্পত্তিতে টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ লক্ষ্যে তিনি চারপাশে দেয়াল নির্মাণ করে নির্মাণ সামগ্রী মজুদ করে রাখেন। তবে গনকপাড়া এলাকার সোলেমান (৪৫), মোঃ হানিফ (৫০), মোঃ রশিদ (৫৩)সহ আরও কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে পাশের জমি নিয়ে বিরোধ চলছিল।
ভুক্তভোগীর অভিযোগ, রবিবার (১০ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত আরও ৫-৬ জনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ তার জমিতে প্রবেশ করে। এ সময় তারা নির্মাণাধীন ইটের দেয়াল ও ছাদের কলাম ভাংচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ সময় বাড়িতে না থাকায় তার মা হামিদা বেগম (৬০) এগিয়ে এসে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযোগে বলা হয়, লোহার রড দিয়ে আঘাত এবং কিল-ঘুষি ও লাথিতে তিনি আহত হন।
এছাড়া হামলাকারীরা বাড়ির প্রবেশপথের লোহার গেইট ভেঙে নিয়ে যায় এবং নির্মাণ কাজের জন্য মজুদ রাখা ১০ বান্ডিল রড নিয়ে যায়, যার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জমি দখলের হুমকি দেয় এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়টি সোলেমান ও হানিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনা সম্বন্ধে জানতে চাইলে তারা তা অস্বীকার করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। এসআই পান্নুকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Spread the love

Similar Posts

  • |

    চৌহালীর উমারপুর ইউপি নির্বাচনে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ বেপারী

    চৌহালী উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিভিন্ন এলাকায় চলছে আলোচনা, মতবিনিময় ও নির্বাচনী হিসাব-নিকাশ। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে উমারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ বেপারীর নাম। স্থানীয়দের সঙ্গে…

    Spread the love