|

নয়নের খালে পানি প্রবাহ ফিরে আনা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: নয়নের খালের পানি প্রবাহ আবার ফিরে আনা হবে। পূর্বে যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় ফিরে আনা হবে নয়নের খালের। শুক্রবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নয়নের খাল পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (LGRD) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,  ইতোমধ্যেই উপজেলা এসিলেন্ট সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নয়নের খাল উদ্ধার এবং পরিষ্কার করার জন্য কাজ শুরু হয়ে গেছে। যথা সময় আমরা এই খালটির কাজ শেষ করব।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদ প্রশাসক এ কে এম এরাদাত মানু ও পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম প্রমুখ।

Spread the love

Similar Posts

  • |

    বোট ওয়ার্কশপের উদ্বোধন কোস্টগার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন- স্বরাষ্ট উপদেষ্টা

    ডেস্ক রিপোর্ট: উপদেষ্টা আজ দুপুরে বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন কোস্টগার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম…

    Spread the love