বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে: জার্মান রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন অংশীদারিত্ব এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হয়।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, তৈরি পোশাক শিল্প এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরে সহযোগিতা দিয়ে আসছে।

তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তায় জার্মানির আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ঘিরে জার্মানির আগ্রহ দিন দিন বাড়ছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রুডিগার লোটজ নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন এবং বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *