|

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় এনায়েত নগরে নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মিরকাদিম পৌরসভার এনায়েত নগরে নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তার এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা, ওকাব, দশকানি, পঞ্চসার। সভাপতি তাঁর বক্তব্যে ডেঙ্গু, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে এনায়েত নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ প্রায় দুইশতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *