টংগিবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় ৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ডিবি পুলিশের একটি দল এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি পরিচালিত হয় টংগিবাড়ী থানাধীন হাটবালিগাঁও এলাকার সালাউদ্দিন নামক এক ব্যক্তির গ্যারেজ সংলগ্ন সড়কে। অভিযানে দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১. সবুজ শেখ (২৭) — পিতা: সেলিম শেখ, মাতা: মৃত বুলু বেগম, স্থায়ী ঠিকানা: নুরুনপুর, থানা: লৌহজং; বর্তমানে চাষী বালিগাঁও (শাকিলের বাড়ি), থানা: টংগিবাড়ি, জেলা: মুন্সীগঞ্জ।
২. সাজ্জাদ সরদার (২৪) — পিতা: রাশেদ সরদার, মাতা: শাহনাজ বেগম, ঠিকানা: হাটবালিগাঁও, থানা: টংগিবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ।
দেহ তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২ গ্রাম), যার বাজারমূল্য প্রায় ৬,০০০ টাকা, জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে তালিকাভুক্ত করা হয়।
এ বিষয়ে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ, মুন্সীগঞ্জ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
