| |

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান মে দিবস

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অংশীজন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি টেকসই ও উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Spread the love

Similar Posts