|

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গজারিয়ার ভোটকেন্দ্র পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গজারিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাঘাট পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বুধবার (০৭ জানুয়ারি) দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভোটগ্রহণ উপযোগিতা সরেজমিনে খতিয়ে দেখেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ৩০নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৭নং রেফায়েত উল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১নং চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি সিসিটিভি ক্যামেরাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *