সৌদি আরব-বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান…
