মাদকের বিরুদ্ধে পাইকপাড়ায় জনসমাবেশ : মাদকসেবী ও বিক্রেতাদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী জনসমাবেশ। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর আব্দুর রহিম, বিট অফিসার, টঙ্গীবাড়ি…
