|

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক মহোদয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউট এবং আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাইস্কুল কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক সকলকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *