দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও জাপানের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক, টোকিও: বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টোকিওতে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত…
