সিরাজদিখানে রোপা আমন ধানে বাম্পার ফলনের সম্ভাবনা
মো. মোতালেব: মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার মধ্যে সিরাজদিখান উপজেলাতেই সবচেয়ে বেশি রোপা আমন ধানের আবাদ হয়েছে। উর্বর বেলে দোঁআশ মাটির কারণে এ অঞ্চলে রোপা আমন ধান চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ শুভ্র জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সিরাজদিখান উপজেলায় খরিপ-২ মৌসুমে ৩,১৫৬ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ…
