জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডি-কার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো (Rosemary A. DiCarlo)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিশ্রুতির বিষয়টি…
