|

জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডি-কার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো (Rosemary A. DiCarlo)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ০৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সহযোগিতার আহ্বান জানান।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদান এবং জাতিসংঘে বাংলাদেশের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ শান্তি, নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *