ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন: র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন মহলের অংশগ্রহণ
ফেনী প্রতিনিধি: মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার প্রত্যয়ে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৪ মে) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের রাজাঝির দিঘীর পাড়ে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ…
