ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন মহলের অংশগ্রহণ

ফেনী প্রতিনিধি:

মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার প্রত্যয়ে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৪ মে) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শহরের রাজাঝির দিঘীর পাড়ে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী পৌরসভার সচিব শামসুদ্দিন, জেলা স্কাউট কমিশনার ফরিদ আহম্মদ এবং ইসলামিক ফাউন্ডেশন ফেনী সদর কর্মকর্তা শাহাদাত হোসেনসহ অন্যান্যরা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, চ্যানেল ২৪ ও সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম ফেনী জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম রাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুক দেবনাথ তপন, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, সাপ্তাহিক উদয়ন সম্পাদক এমএ সাঈদ খান, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি আজাদ মালদার, দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আখতারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তারা নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফেনী সদরসহ দাগনভূঞা, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Spread the love

Similar Posts

  • |

    মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার ভোরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও একজন আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আব্দুস শফিউল আলম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর ৫টা ৩০…

    Spread the love