| |

মুন্সীগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

মিজানুর রহমান সিনহা আহ্বায়ক, মহিউদ্দিন আহম্মেদ সদস্য সচিব

মোঃ রুবেল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখার ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কমিটিতে মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক এবং মহিউদ্দিন আহম্মেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া দলের অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত কমিটির বাকি ৫৭ জন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মো: শহীদুল ইসলাম মৃধা, আঃ বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রহিমা শিকদার, মো: আমির হোসেন দোলন, মো: আতোয়ার হোসেন বাবুল, এ কে এম ইরাদত মানু, মো: জসিম উদ্দিন, মো: শহীদুল ইসলাম, আতাউর রহমান মল্লিক, অধ্যাপক গিয়াসউদ্দিন, সাইদুর রহমান ফকির, হাবিবুর রহমান অপু চাকলাদার, এম হায়দার আলী, এম হাফিজুল ইসলাম খান, শাহজাহান বেপারী, আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধিরন, এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সুলতান আহমেদ, আনোয়ার হোসেন ভুইয়া, দুলাল দাস, মাসেকুর রহমান দুলু, মো: মজিবুর রহমান, আবু বাক্কার মাদবর, মো: ওবায়দুল রহমান বকুল, হাজী মো: রাশেদ, বোরহান উদ্দিন ভূঁইয়া, জহিরুল ইসলাম লেলিন, মনিরুজ্জামান মনির, মো: ফারুক হোসেন মোড়ল, শেখ জামাল, মো: রফিকুল ইসলাম মাসুম (ভিপি), মো: ইসহাক আলী (চেয়ারম্যান), মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম, মো: দেলোয়ার হোসেন, মো: মোশারফ হোসেন পুস্তি, মোয়াজ্জেম হোসেন বাবুল, মো: আবু সুফিয়ান কাজী বিপ্লব, মো: মাহবুবুর রহমান খান, আতাউর হাওলাদার, নুরে আলম ঢালী, মো: আহসান উল্ল্যাহ, মো: শাহাদাৎ হোসেন সরকার, ঢালী মো: ওয়াহিদ, মুহাম্মদ মাসুদ ফারুক, শামীম হাবিব, আওলাদ হোসেন উজ্জল, এডভোকেট জসিম মোল্লা, তাজুল ইসলাম, সেলিনা আক্তার বিনা, পাপিয়া ইসলাম, মুকুল আক্তার অনা ও লাকী আক্তার।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি বিএনপির জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আমাদের বিশ্বাস। দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এই কমিটি।”

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *