|

উৎসবমুখর পরিবেশে বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ আজ রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডার নির্বাহী সদস্য ও সচিব জনাব মোখলেসুর রহমান, যিনি ডেমো ভোট প্রদানের মাধ্যমে ভোটগ্রহণের সূচনা করেন। ভোটগ্রহণ কার্যক্রম দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন জনাব মুহম্মদ আবুল কালাম। সহ-সভাপতি পদে নির্বাচিত হন জনাব আব্দুল হাকিম গাজী ও জনাব জয়নাল আবেদিন। সাধারণ সম্পাদক পদে মো: নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মানিক মিয়া, এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মিজ মেহজাবিন তাসকিন ও ফরিদা বেগম নির্বাচিত হন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্থ সম্পাদক জনাব নূর আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা মিস শাহীন আক্তার, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল মতিন এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিডার মহাপরিচালক জনাব গাজী এ.কে.এম. ফজলুল হক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিডার উপপরিচালক জনাব সুজন দাশ গুপ্ত এবং সহকারী পরিচালক মো: মনিরুল ইসলাম।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর বিডা কর্মচারী সংসদের দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘিরে কর্মচারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *