| |

মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, দুইজন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৫) রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জয়েন্ট টিম সূত্রে জানা যায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার অভিযান চালানোর অংশ হিসেবে মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

এসময় পূর্ব মাকহাটির নুর মিয়া সর্দারের ছেলে মোঃ নাসির সর্দার (৪৫) এবং দ্বীন ইসলাম বেপারীর ছেলে আল-আমিন বেপারী (২২)কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা চর এলাকায় আধিপত্য বিস্তার এবং অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল ও সুইচ গিয়ারসহ অবস্থান করছিল। অভিযানের আগে তারা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াাধীন রয়েছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *