| |

মুন্সীগঞ্জে ২১তম দুরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান

মোতালেব হোসেন: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ২১তম দুরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম নাজমুল হাসান, ওএসপি, এনডিসি, এমএসএস, বিসিএস, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিসি, এনএসডব্লিউসি, পিএসসি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ নৌবাহিনী; কমোডর মোহাম্মদ আশিক আহমেদ মোস্তাফা, সদস্য (প্রশাসন), বিআইডব্লিউটিএ এবং মুহাম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঁতার বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ও প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেশব্যাপী সাঁতারুদের অনুপ্রাণিত করছে।

পরে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *