বাউফলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কনকদিয়া বাজারে কনকদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জাহাঙ্গীর, সহ-সভাপতি ওহাব সিকদার, সাধারণ সম্পাদক খালেদুজ্জামান ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক মন্নান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, বিএনপি সবসময়ই গণমানুষের দল। দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখনই জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
এসময় বক্তারা পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।
