|

মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভা নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“নারী ও কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার পরিত্যক্ত ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মাননীয় প্রশাসক মৌসুমি মাহবুব। তিনি তাঁর বক্তব্যে নারীদের ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় মুন্সীগঞ্জ পৌরসভার গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং নারী ও কন্যাদের সাইবার সহিংসতা থেকে সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সীগঞ্জ-এর উপপরিচালক আলেয়া ফেরদৌসী। তিনি বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সভায় আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রব, মেডিকেল অফিসার শেখ মোস্তফা আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামরুল আলম এবং সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী ও কন্যাদের নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *