|

বাউফলে মহিষ পালনে প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলা উপকূলীয় অঞ্চলে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বিষয়ক তিন দিনের খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপকূলীয় অঞ্চলের মহিষ খামারীদের নিয়ে তিনদিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পের উপ- প্রকল্প পরিচালনক ডা: মো. আশাদুল আলম, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল হাসান মজুমদার ও কৃষ্ণ চন্দ্র বর্মন।
মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উপ- প্রকল্প পরিচালনক ডা: মো. আশাদুল আলম জানান, উপকূলীয় এ উপজেলায় মহিষ পালন লাভজনক করতে খামারে মহিষের খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ, মহিষের জাত উন্নয়ন ও মহিষের রোগপ্রতিরোধ সহ মহিষ পালনে প্রযুক্তি ব্যবহার নিয়ে প্রান্তিক খামারীদের তিনদিন প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে খামারীরা মহিষ পালনে অধিক লাভবান হতে পারে। এতে দেশে দুধ ও মাংসের চাহিদা পূরণ হবে। আমিষ উৎপাদনে দেশে স্বয়ংসম্পর্ন হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *