| |

ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান: ৩২ মামলা, ২.৫৫ লাখ টাকা জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে আজ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ দূষণবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিআরটিএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। মোট ১০টি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী উত্তরা ও আইইবি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে, যেখানে ৫টি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমনের জন্য আইইবি এলাকায় অন্য একটি মোবাইল কোর্টে ১৫টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী বসিলা, মোহাম্মদপুর ও উত্তরা দিয়াবাড়ি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে ৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে বায়ুদূষণ রোধে সতর্ক করা হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে উত্তরা এলাকায় পরিচালিত একটি মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দোকান ও বাজার মালিকদের সচেতন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান ঢাকা মহানগরসহ সারাদেশে নিয়মিতভাবে চলবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *